ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মাগুরার মহম্মদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা

ads

মাগুরার মহম্মদপুরে মনিরা খাতুন (১৮) নামের এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী জিয়ারুল মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ ডিসেম্বর) মধুমতি নদীর চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৮ ডিসেম্বর) তাকে মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তিনি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন।


বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, গত শুক্রবার রাতে যৌতুকের দাবিতে মনিরা খাতুনকে পিটিয়ে হত্যা করে স্বামী জিয়ারুল ও তার পরিবারের সদস্যার। পরে ওইদিন রাতেই মহম্মদপুর থানায় জিয়ারুলসহ ৫ জনের নামে একটি হত্যা মামলা করে নিহতের পিতা আরিফ মোল্যা।


এদিকে ঘটনার পর পরই বাড়ি থেকে পালিয়ে যায় জিয়ারুল ও তার পরিবারের সদস্যরা। পরে রোববার রাতে জিয়ারুলকে নদীর চর থেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আলামত হিসেবে জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম। ওসি আরো জানান, গ্রেপ্তারের পর জিয়ারুল আদলতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page